বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০১৯

মাগুরায় ১২২ বোতল ফেনসিডিলসহ আটক ১

মোটরসাইকেলের বিভিন্ন স্থানে গোপনে ফেনসিডিল পাচারকালে ১ জনকে গ্রেফতার করে পুলিশ ছবি : বাংলাদেশের খবর


মাগুরায় অভিনব উপায়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকিসহ বিভিন্ন অংশে করে পাচারের সময় ১২২ বোতল ফেনসিডিলসহ হাফিজুর রহমান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

আজ শনিবার সকালে শহরের ঢাকা রোড এলাকা থেকে সদর থানা পুলিশগোপন সংবাদের ভিত্তিতে এ মাদক ব্যবসায়ীকে আটক করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সকাল ১০ টার দিকে শহরের ঢাকা রোড এলাকায় মটর সাইকেল চালিয়ে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হাফিজুর রহমান ও তার মোটর সাইকেলটি আটক করে পুলিশ। এ সময় তার মোটর সাইকেলের বডি ও তেলের ট্যাংকির ভিতরে অভিনব পন্থায় রাখা ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায়ী হাফিজুর যশোরের শার্শা উপজেলার বাগ আছড়ার পাহাড় কাইবা গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। শার্শা থেকে মাদক সংগ্রহ করে সে ফরিদপুর, মাগুরাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

বাঘআছড়ার জনৈক সাইদুল এ মাদকের মালিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে হাফিজুর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১