বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০১৯

দূষিত শহরের তালিকায় ১৭তম অবস্থানে ঢাক‍া

বিশ্বের সবচেয়ে দূষিত দেশ বাংলাদেশ ও দূষিত শহরের তালিকায় ১৭তম অবস্থানে ঢাক‍া ছবি : সংগৃহীত


বিশ্বের সবচেয়ে দূষিত ৩০ শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭তম। এদেরমধ্যে ২২টি ভারতে। পাঁচটি চীনে, দুইটি পাকিস্তানে ও একটি বাংলাদেশের ঢাকা।

গত মঙ্গলবার আইকিউএয়ার, এয়ারভিস্যুয়াল ও গ্রিনপিসের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে থাকা শহরটি গুরুগ্রাম। এর অবস্থান ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণপশ্চিমে। এরপরই আছে দিল্লির আরেকটি শহর গাজিয়াবাদ। এরপর দূষণের তৃতীয় স্থান আছে পাকিস্তানের ফয়সালাবাদ শহর।

এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে আছে ভারতের ফরিদাবাদ, ভিবাডি, নয়ডা ও পাটনা। অষ্টম স্থানে আছে চীনের হোটান শহর, এরপর ভারতের লক্ষ্ণৌ ও দশম স্থানে আছে পাকিস্তানের লাহোর শহর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১