বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০১৯

সোনারগাঁয়ে পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রীসহ ৬ জন আটক

আমিনুল ইসলাম কালু সংগৃহীত ছবি


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গলাকাটা অবস্থায় উদ্ধার করা অজ্ঞাত যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম আমিনুল ইসলাম কালু (৩২)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েত নগরের মৃত আজমত আলীর ছেলে।

গত শনিবার (২ মার্চ) সকালে উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে কাফুরদী এলাকা থেকে লাশটি উদ্ধার করেছিল সোনারগাঁ থানা পুলিশ।

জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েত নগরের বাসিন্দা মৃত আজত আলীর ছেলে আমিরুল ইসলাম কালু স্ত্রী রিক্তা তার বাড়িতে ব্যাচালরদের মেস খাওয়াতো। এতে করে বিভিন্ন ছেলেদের সঙ্গে রিক্তার সম্পর্ক গড়ে উঠে। এদের মধ্যে রেজাউল করিম পলাশের সঙ্গে রিক্তার পরকীয়া ও দৈহিক সম্পর্ক হয়। বিষয়টি রিক্তার স্বামী আমিরুল ইসলাম কালু হাতেনাতে ধরে ফেলে। এ নিয়ে আমিরুল ইসলাম কালুর সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয় রিক্তা এবং রেজাউল করিম পলাশের। এর জেরেই গত শুক্রবার রাতে রেজাউল করিম ও তার সহযোগীরা আমিরুল ইসলাম কালুকে অপহরন করে গলা কেটে হত্যা করে সোনারগাঁ উপজেলার ব্রহ্মপুত্র নদের পাশে কাফুরদী এলাকায় লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

এদিকে সোনারগাঁ থানা পুলিশ শনিবার রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় স্ত্রী রিক্তা বেগম ও তার পরকীয়া প্রেমিক রেজাউল করিম পলাশকে গ্রেফতার করেছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য আরো ৪ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গত শনিবার নিহত আমিনুল ইসলাম কালুর ভাই সামছুল হক লাশটি সনাক্ত করেন এবং থানায় মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশন) আলমগীর হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। নিহতের স্ত্রী রিক্তা ও তার পরকীয়া প্রেমিকসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১