বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০১৯

চোখে খুলেছেন ওবায়দুল কাদের, তবে শঙ্কামুক্ত নন : চিকিৎসক


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চোখ খুলছেন। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন।

আজ রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসাপতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান বিএসএমএমইউর উপাচার্য নিউরো সার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, আমরা শতভাগ আশাবাদী তবে শঙ্কামুক্ত নই। ওনার অবস্থা আগের চেয়ে ভালো। উনি চোখ খুলছেন, পা নাড়াচ্ছেন, কথা বলার চেষ্টা করছেন।

তিনি বলেন, সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য ঢাকায় আসছে। তবে এ মুহূর্তে তাকে স্থানান্তর সম্ভব নয়। তবে তারা আসার পর যদি মনে করেন; তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ এর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন সেতুমন্ত্রী। এনজিওগ্রামের পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে বলে জানান চিকিৎসকরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১