বাংলাদেশের খবর

আপডেট : ২৮ February ২০১৯

জামালপুরে নির্বাচনী সহিংসতায় যুবলীগ কর্মী নিহত, আহত ৫

জামালপুরের দেওয়ানগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত যুবলীগ কর্মী আব্দুল খালেক প্রতিনিধির পাঠানো ছবি


জামালপুরের দেওয়ানগঞ্জে হেলমেটধারী অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে আব্দুল খালেক (৪২ )নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৫জন। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের ভাতিজা মুসলিম উদ্দিন বাদী হয়ে উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোলাইমান হোসেনকে প্রধান আসামী করে অজ্ঞাত ৩১ জনের নামে মামলা দায়ের করেন।

দেওয়ানগঞ্জ থানা ও এলাবাসীর সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা বুধবার রাতে দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ও দেওয়ানগঞ্জ বাজার এলাকায় নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদের ভিতরে খিচুড়ি খাচ্ছিল। এ সময় অজ্ঞাত ২৫ থেকে ৩০জন সসস্ত্র সস্ত্রাসী চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদে থাকা নৌকা প্রতীকের সমর্থকদের উপর অতর্কিতে হামলা চালায়। ওই হামলায় এলোপাথারী গুলিতে নৌকা প্রতীকের সমর্থক যুবলীগ নেতা আব্দুল খালেক ঘটনাস্থলেই নিহত হয়।

এসময় এলোপাথারী গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে নৌকা প্রতীকের সমর্থক পৌর আওয়ামীলীগ নেতা মামুনুর রশি মামুন (৩৮), মুসলিম উদ্দিন(৩০), আনার আলী(৩৫), ছাত্রলীগ নেতা রুবেল(২৫)সহ ৫জন গুরুতর আহত হয়। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা করা হয়েছে। এ ঘটনা জেনে দেওয়ানগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি একেএম আমিনুল হক বাংলাদেশের খবরকে বলেন, উপজেলা নির্বাচনী বিরোধের জেরধরে দুপক্ষের সংঘর্ষে আব্দুল খালেক নামে এক যুবক নিহত হয়েছে। এব্যাপারে নিহতের ভাতিজা মুসলিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১