আপডেট : ২০ February ২০১৯
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৯ দিনব্যাপী বর্ণমালা প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় রয়েছে বাংলা, বাহ্মী, সংস্কৃত, বার্মী, হিন্দিসহ বিশ্বের বিভিন্ন দেশের অঞ্চলের সংগৃহীত বর্ণমালা। বুধবার দুপুর ১২ টায় চবি জাদুঘরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী। উপাচার্য মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠায় ১৯৫২ সালের ২১ ফ্রেব্রুয়ারি জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে বাঙালিরা তাদের জীবন দিয়ে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছে। আমাদের মাতৃভাষা বাংলাকে সঠিকভাবে হৃদয়ে ধারণ-লালন ও চর্চার মাধ্যমে সর্বস্তরে বাংলাভাষার ব্যবহার নিশ্চিত করে বিশ্ব দরবারে সঠিকভাবে উপস্থাপন করতে পারলেই ভাষা শহীদদের প্রতি সত্যিকারের ভালোবাসা ও সম্মান প্রদর্শন পূর্ণতা পাবে। চবি জাদুঘরের প্রদর্শন কর্মকর্তা জিয়া উদ্দিন চৌধুরী বলেন, প্রদর্শনীতে রয়েছে বাহ্মী, সংস্কৃত, বার্মী, হিন্দিসহ বিশ্বের বিভিন্ন দেশের অঞ্চলের বর্ণমালার সংগ্রহ। যা মহান বিজয় দিবস উপলক্ষে প্রদর্শনীর আয়োজন করেছি। এখান থেকে শিক্ষার্থীরা এসব বর্ণমালা সমূহের ধারণা পাবে। অনুষ্ঠানে চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. ভূঁইয়া ইকবাল, চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. আমাতুল লায়লা জামান, চবি ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর মাইনুল হাসান চৌধুরীসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জুবাইর উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১