বাংলাদেশের খবর

আপডেট : ২০ February ২০১৯

চতুর্থ পর্যায়ে ১২২ উপজেলায় ভোট ৩১ মার্চ

নির্বাচন কমিশন ভবন সংগৃহীত ছবি


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ পর্যায়ে আগামী ৩১ মার্চ ভোট হবে। ওই দিন দেশের পাঁচটি বিভাগের ১২২টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চতুর্থ পর্যায়ে আরও ১২২ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। এ পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ, বাছাই ৬ মার্চ, প্রত্যাহার ১৩ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ৩১ মার্চ।

এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম পর্যায়ে ৮৭ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় পর্যায়ে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ও ১২৭ উপজেলায় ২৪ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১