বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০১৯

নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা


পুর্ব বিরোধের জেরে নাটোরের দত্তপাড়ায় ওয়ার্ড যুবলীগ সভাপতি হাসান আলী খাঁকে (২৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর শহরের অদুরে দত্তপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হাসান আলী সদর উপজেলার দত্তপাড়া এলাকার মোংলা খাঁ এর ছেলে। ধারালো অস্ত্রের আঘাতে হাসানের বাম হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ভুড়ি বেরিয়ে যায়।

নিহত হাসান আলীর পরিবার ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ কর্মি ও ইউপি মেম্বর সালাউদ্দিন সেন্টু গ্রুপের সঙ্গে ওয়ার্ড যুবলীগ সভাপতি হাসান ও তার সহযোগী কাদের গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে হাসান দত্তপাড়া বাজারে আসলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে হাসান বাজার থেকে চলে গেলে সেন্টু গ্রুপের সদস্যরাও বাজার ত্যাগ করে। পরে সন্ধ্যার দিকে হাসান পুনরায় দত্তপাড়া বাজারের একটি চায়ের স্টলে আসলে সেন্টু গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে অর্তকিত ভাবে হাসানের ওপর হামলা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সেন্টু গ্রুপের সদস্যরা পালিয়ে যায়।

আহত অবস্থায় হাসানকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি জালাল উদ্দিন ঘটনার সতত্যা স্বীকার করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি নিজেও ঘটনা স্থলে যাচ্ছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১