আপডেট : ১০ February ২০১৯
কুলাউড়া ওয়েলফেয়ারের অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক ম্যাগাজিন ‘হৃদয়ে কুলাউড়ার’ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার কুলাউড়ার একটি রেস্টুরেন্টে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি, অ্যাসোসিয়েশনের বাংলাদেশ কো-অর্ডিনেটর এম. মছব্বির আলীর সভাপতিত্বে ও সাংবাদিক নাজমুল বারী সোহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল। উদ্বোধক ছিলেন ঢাকাস্থ লাইলাক কমিউনিকশন্সের চেয়ারপারসন, লেখিকা সেলিনা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুদ্রবীণা সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড. রজত কান্তি ভট্টাচার্য, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ মোক্তাদির হোসেন, বিশিষ্ট দন্ত্য চিকিৎসক ডাঃ হেমন্ত চন্দ্র পাল, কেবিসি নিউজের প্রধান বার্তা সম্পাদক এম আতিকুর রহমান আখই, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১