বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০১৯

‘বাংলাদেশ হবে বিশ্বের সেরা দল’

আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ছবি : সংগৃহীত


ধারাবাহিকতায় ঘাটতি মেটাতে পারলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা ক্রিকেট দল। এমন মন্তব্য করেছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। তিন দিনের সফরে বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে আইসিসি চেয়ারম্যানকে সংবর্ধনা দেয় বিসিবি। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার ক্রিকেট নিয়ে মনোহর বললেন আশার কথাই। তিনি বলেন, ‘পাপনের (নাজমুল হাসান, বিসিবি সভাপতি) নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট ভালো করছে। এটা বিশ্বের সবার জানা। পূর্ণ সদস্য হিসেবে আইসিসির শেষ দেশ ছিল বাংলাদেশ। যারা এখন ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারাতে সক্ষম। তারা দারুণ খেলছে। ঘাটতি শুধু ধারাবাহিকতায়। যদি একবার তা পেয়ে যায়, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দল।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১