আপডেট : ০৫ February ২০১৯
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে কারাগার থেকে তিনি ছাড়া পান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, কাশিমপুর কারাগার থেকে বিকেল চারটায় তিনি জামিনে ছাড়া পেয়েছেন। গত বছরের ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা করা হয়। তিনটি মামলাতেই নিপুণ রায়কে আসামি করা হয়েছে। এর পরদিন ১৫ নভেম্বর রাতে রাজধানীর কাকরাইল থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১