আপডেট : ০৩ February ২০১৯
বরগুনার বেতাগীতে ১০ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে এ নিপীড়নের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে বেতাগী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল (২৫) কে গ্রেফতার করে। রাসেল বেতাগী উপজেলার ছোট করুনা মোকামিয়া এলাকার বাসিন্দা। মামলা সূত্রে জানাযায়, শনিবার দুপুরে বাড়ির পাশে শিশুটি পালন শাক তুলতে গেলে নির্জন স্থানে একা পেয়ে রাসেল পাশবিক নির্যাতনের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় রাসেল। পরে এ ঘটনায় মামলা হলে শনিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম বলেন, রাসেল বিবাহিত এবং লম্পট প্রকৃতির মানুষ বলে আমরা জানতে পেরেছি। আজ রোববার সকালে রাসেলকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১