বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০১৯

বাংলাদেশে গোল্ডেন চাল উদ্ভাবন হয়েছে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সংগৃহীত ছবি


বাংলাদেশে গোল্ডেন চাল উদ্ভাবন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।  তিনি বলেন, শিগগিরই এই চাল রিলিজ করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার সচিবালয়ে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (ইরি) এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, গোল্ডেন চাল অন্যান্য চাল থেকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই চালে ভিটামিন ‘এ’ আছে।  ইউএসএ, কানাডা ও অস্ট্রেলিয়া ইতিমধ্যে গোল্ডেন চালের ক্লিরিয়ান্স দিয়েছে।

তিনি জানান, বাংলাদেশ গোল্ডেন চালের ক্লিয়ারেন্স দিতে পরিবেশ মন্ত্রণালয়ের একটি কমিটি রয়েছে। কমিটি ক্লিয়ারেন্স দিলেই আমরা আশা করছি আগামী ২/৩ মাসের মধ্যেই এ চাল উৎপাদন করা যাবে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের বর্তমানে যেসব চাল রয়েছে সেসব চলে ভিটামিন ‘এ’ খুব কম। আমাদের দেশে বেশিরভাগ জায়গায় চালের উপর নির্ভর করা হয়। কারণ, শাকসবজি খুবই কম খায়। তাই ভিটামিন ‘এ’র অভাব থাকে, পুষ্টিও কম থাকে। সেই কারণে গোল্ডেন চাল উৎপাদন হলে ভিটামিনের অভাব পুরন হবে এই চাল দিয়ে।

মন্ত্রী জানান, কোস্টাল এরিয়ায় (উপকুলীয় এলাকা) আরও বেশি চাল কিভাবে উৎপাদন বাড়ানো যায় সেই বিষয়েও ‘ইরি’ প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১