আপডেট : ৩০ January ২০১৯
টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। রুটিন করেই নিয়মিত কাজ করেন তিনি। সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া, সবকিছু তিনি করছেন রুটিন অনুযায়ী। পাশাপাশি করছেন কঠোর পরিশ্রম। কিন্তু হঠাৎ কেন রুটিন মানা শুরু করলেন মিমি? এমন প্রশ্নের উত্তর মিমি ভক্তের মনে। টলিপাড়ার বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পরিচালক অরিন্দম শীলের জন্যই মিমির এ পরিবর্তন। আরেকটু পরিষ্কারভাবে বলতে গেলে, অরিন্দম শীলের নতুন ছবিতে অভিনয় করবেন মিমি চক্রবর্তী। তার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এ অভিনেত্রী। আপাতত ছবির নাম ‘খেলা যখন’। এ প্রসঙ্গে অরিন্দম বলেন, ‘ছবির নাম চেঞ্জ করব আমরা। খুব তাড়াতাড়ি নতুন নাম জানিয়ে দেব। মিমিকে পুরো ভেঙে গড়ার চেষ্টা চলছে। টানা ওয়ার্কশপ চলছে তার। দামিনী ওয়ার্কশপ করাচ্ছে। অভিনয়ের প্রয়োজনে মার্শাল আর্টও শিখছেন মিমি। সব মিলিয়ে খুব ভালোভাবেই ওয়ার্কশপ চলছে।’ ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে মিমি বলেন, ‘এ ছবিতে চ্যালেঞ্জিং চরিত্র আমার। এ চরিত্রের জন্য আমাকে সাজিয়ে তোলাটা পরিচালকের জন্য যেমন চ্যালেঞ্জের ঠিক তেমনি আমার জন্যও। আমার ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করবে চরিত্রটি। চেনা মিমিকে পর্দায় অচেনা রূপে দেখতে পাবে দর্শক।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১