আপডেট : ২৮ January ২০১৯
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, আমাদের একটি মাত্র কলঙ্ক, সেটা হচ্ছে ইয়াবা। এই ইয়াবার কারণে এত বদনাম। গত শনিবার দুপুরে টেকনাফে এক মাহফিলে তিনি এ কথা বলেন। উখিয়া ও টেকনাফে নির্বাচন সুষ্ঠু হওয়ায় এ মাহফিলের আয়োজন করে টেকনাফ পৌরসভা। এই পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম হলেন বদির চাচা। জেলা গোয়েন্দা পুলিশের সর্বশেষ করা ইয়াবা ব্যবসায়ীর তালিকায় জেলার ১ হাজার ১৫১ জন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের করা ৭৩ প্রভাবশালী ইয়াবা কারবারির তালিকায় সাবেক এমপি বদির নাম রয়েছে। এই তালিকায় টেকনাফের সাবেক ও বর্তমান আরো ২২ জনপ্রতিনিধির নাম আছে। গত শনিবারের শুকরিয়া সভায় বদির সঙ্গে মঞ্চে তাদের চারজন উপস্থিত ছিলেন। তারা হলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান মো. রফিক উদ্দিন, বাহারছড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন, বদির ভাই ও টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান। উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বদিসহ ইয়াবা ব্যবসায়ীর তালিকাভুক্ত জনপ্রতিনিধিরা পুলিশের খাতায় পলাতক হলেও শুকরিয়া সভার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। যদিও টেকনাফে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১