বাংলাদেশের খবর

আপডেট : ২৭ January ২০১৯

আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেভ-২’


কুংফু ও কারাতের ওপর নির্মিত ধারাবাহিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেভ-২’ এর চিত্রায়ণ সম্পন্ন হয়েছে সম্প্রতি। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন খান শাহিন। এতে অভিনয় করেছেন কিংবদন্তি সাবেক জাতীয় ক্রীড়াবিদ, কারাতে ব্লাকবেল্ট প্রাপ্ত মো. আলতাফ হোসেন এবং রূপন্তী। এ ছাড়া আরো অভিনয় করেন সিঙ্গাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ইমরান খান, ইমতিয়াজ, রিপন, খোকা, জিয়াউল হাসান, এইচআর জয়, রাকিব প্রমুখ।

নির্মাতা বলেন, সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছি। এর আগে এটির প্রথম পর্ব নির্মাণ করেছি। এবার দ্বিতীয় পর্বের চিত্রায়ণ শেষ হয়েছে। এভাবে কয়েকটি পর্ব নির্মাণ করার পরিকল্পনা আছে। আমার বিশ্বাস এ চলচ্চিত্রটি থেকে মানুষ আত্মরক্ষার বিভিন্ন কৌশল শিখতে পারবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১