বাংলাদেশের খবর

আপডেট : ২০ January ২০১৯

সোনাক্ষীকে আইনি নোটিশ

বলিউড অভিনেত্রী সোনাক্ষী ছবি : ইন্টারনেট


মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠান না করার অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষীকে। একটি অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করার জন্য সোনাক্ষীকে চুক্তি অনুযায়ী ২৮ লাখ টাকা দিয়েছিল আয়োজকরা। কিন্তু চুক্তির শর্ত মানেননি সোনাক্ষী। তিনি ওই অনুষ্ঠানে পারফর্ম করেননি।

আয়োজকদের পক্ষ থেকে থানায় অভিযোগে বলা হয়েছে, ২৮ লাখ টাকা দেওয়ার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার জন্য আরো নয় লাখ টাকা নিয়েছিলেন নায়িকা। সব টাকা অগ্রিম দিলেও তিনি অনুষ্ঠানে পারফর্ম করেননি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শো প্রচার করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তাও রাখেননি সোনাক্ষী। অভিযোগে আরো বলা হয়, ওই অনুষ্ঠানে সোনাক্ষী পারফর্ম করবেন না জেনে উপস্থিত দর্শক ভাঙচুর চালিয়েছে। এতে মোটা অঙ্কের ক্ষতি হয়েছে আয়োজকদের।

মোরাদাবাদ পুলিশ ভারতীয় গণমাধ্যমকে জানায়, গেল বছর শেষের দিকে এ ঘটনা ঘটে। এতদিন পার হলেও সোনাক্ষীর পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি। তাই অভিযোগের প্রেক্ষিতে সোনাক্ষীর কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১