বাংলাদেশের খবর

আপডেট : ১৬ January ২০১৯

সেনবাগে আগুনে পুড়ে ছাই তুলার গুদাম


নোয়াখালীর সেনবাগ উপজেলার খলিল মিয়ার হাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে একটি তুলার গুদাম পুড়ে ছাঁই হয়ে গেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টারদিকে ওই বাজারের জামাল বেডিং নামক লেপ-তোষকের গুদামে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ওই গুদামের মালিক।  স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় ওই বাজারের কয়েকশ দোকান বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পায়।

স্থানীয়রা জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাজারের উত্তর রাজারে জামাল বের্ডিংয়ের তুলার গুদামে আগুন লাগে। আগুন জ¦লতে দেখে বাজারের লোকজন এগিয়ে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ওই গুদামটি পুড়ে ছাঁই হয়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১