বাংলাদেশের খবর

আপডেট : ১৩ January ২০১৯

তারেককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ছবি: সংগৃহীত


লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ রোববার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ/সমমনা কর্মকর্তাদের চার মাসব্যাপী ৩৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু তারেক রহমানই নন, বিদেশে অবস্থানরত সব অপরাধীকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলমান।

জামায়াতকে ঐক্যফ্রন্টে নেওয়া ভুল ছিলো ড. কামাল হোসেনের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ড. কামাল হোসেন সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। তার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।

মানবতাবিরোধী অপরাধীদের মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আপিল বিভাগে অপেক্ষমাণ মানবতাবিরোধী অপরাধীদের মামলার শুনানি করার বিষয়টি বিচার বিভাগের ওপর নির্ভর করে। বিচার বিভাগ স্বাধীন। আমরা কখনই বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করি না। তবু আপিলে থাকা মানবতাবিরোধী অপরাধীদের মামলা যেন শুনানির ব্যবস্থা করা হয়, সে বিষয়ে আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে আলোচনা করব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১