আপডেট : ০৯ January ২০১৯
গল্প ও চরিত্রের প্রয়োজনে শবনম ফারিয়া সব রকম চরিত্রে কাজ করতে পছন্দ করেন। সেজন্য তাকে কখনো লাস্যময়ী, কখনো মিষ্টি মেয়ে, আবার কখনো রাগী চরিত্রে দেখা গেছে। এবারই প্রথম চিরায়ত খোলস থেকে বেরিয়ে এলেন শবনম ফারিয়া। দেখা গেল তিনি গার্মেন্টে কাজ করছেন। ফারিয়ার ভাষায়, ‘নাকফুল’ শিরোনামের একটি নাটকে তিনি একজন পুরোপুরি গার্মেন্ট কর্মীর চরিত্রে অভিনয় করেছেন। গত মাসে এই নাটকের শুটিং হয়েছে দক্ষিণখানের গার্মেন্টে। এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, আমি সেলাই দিতে জানতাম না। এই চরিত্রের জন্য গার্মেন্ট কর্মীদের সঙ্গে মিশেছি। তারা আমাকে সেলাই শিখিয়েছেন। তিনি বলেন, আমি তাদের পাশে গিয়েছি, কথা বলেছি, মিশেছি। তারা খুব খুশি হয়েছেন। দুদিন ধরে সেখানে শুটিং করেছিলাম। এক দম্পতির গল্পের নাটক ‘নাকফুল’। স্বামীর চরিত্রে কাজ করেছেন সজল ভাই। তিনি এখানে ট্যাক্সি ড্রাইভার হিসেবে অভিনয় করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১