বাংলাদেশের খবর

আপডেট : ০৮ January ২০১৯

কুড়িগ্রামে রিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রাম ম্যাপ


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে খামার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর-ধাউরারকুটি গ্রামের বড়ইতলা ব্রিজ এলাকায় এলাকাবাসীর সহযোগিতায় ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া মরদেহ খামার আন্ধারীঝাড় ইউনিয়নের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৫০)’র।

স্থানীয়রা জানান, আব্দুল মজিদ পেশায় একজন অটোরিকশা চালক। গত ৫দিন আগে তিনি একটি নতুন অটোরিকশা ক্রয় করে। মঙ্গলবার সকালে বীর-ধাউরারকুটি গ্রামের বড়ইতলা ব্রিজের নিচে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করতেই আব্দুল মজিদকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ময়না তদন্তের জন্য মরদেহটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১