বাংলাদেশের খবর

আপডেট : ০৬ January ২০১৯

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিহতের স্বজনদের কান্না ছবি : বাংলাদেশের খবর


কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মঈনুদ্দিন বিশ্বাস নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত ও ৩ জন আহত হয়েছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের বাবা। আজ রোববার সকালে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ ভোরে আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েকশ কর্মী সমর্থক দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে আব্দালপুর ইউনিয়ন পরিষদ'র বর্তমান চেয়ারম্যান আলী হায়দার স্বপনের বাড়িতে হামলা চালায়। এসময় চেয়ারম্যান স্বপনের সমর্থক মঈনুদ্দিন ও তার লোকজন প্রতিরোধ করতে গেলে মঈনুদ্দিন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতসহ পুলিশের পদস্থ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে বর্তমান চেয়ারম্যান স্বপন ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জেরে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সুপার এস,এম তানভির আরাফাত জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উত্তেজনা নিরসনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১