বাংলাদেশের খবর

আপডেট : ০৬ January ২০১৯

আটোয়ারীতে শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ


পঞ্চগড়ের আটোয়ারীতে অসহায় ,দুস্থ শীতার্তদের মাঝে গভীর রাতে শীতবস্ত্র পৌছে দিলেন জেলা প্রশাসন।

গতকাল শনিবার গভীর রাতে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে এনডিসি নু এমং মারমা মং শীতবস্ত্র নিয়ে আটোয়ারীতে আসেন। আটোয়ারী উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাতেই তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্স ও দ্বীনিয়া মাদরাসার শিক্ষাথী, দারখোর গুচ্ছ গ্রাম, লতিঝাড়ি ধারিয়াখড়ি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সহ বিভিন্ন গ্রামের গরীব, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ২০০ কম্বল ও ২০০ স্যুইটার বিতরণ করেন।

এনডিসি নু এমং মারমা মং বলেন, উত্তরাঞ্চলে শীতকালে প্রচন্ড ঠান্ডার কথা ভেবে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন দুস্থ-অসহায় লোকদের ঠান্ডা নিবরনের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্দ্যোগ নিয়েছেন। তিনি বলেন, আমরা মানবতার সেবায় নিয়োজিত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১