বাংলাদেশের খবর

আপডেট : ০৫ January ২০১৯

ডাকাতিয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

ডাকাতিয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে সংগৃহীত ছবি


কুমিল্লার নাঙ্গলকোট-চৌদ্দগ্রাম উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী থেকে শুভপুর ইউপির গোবিন্দপুর বাজার, সেতু সংলগ্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পুরো এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।  নদী থেকে এসব বালু উত্তোলনের ফলে নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতিপথ।

সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে যায়, নাঙ্গলকোট-চৌদ্দগ্রাম এ দুই উপজেলার ডাকাতিয়া নদী অংশে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছে।  এভাবে ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর পাশে ফসলী জমি হুমকির মুখে পড়ছে।  বাড়ছে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা।

ডাকাতিয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারীদের একজন গোবিন্দপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে রবিউল হক সরদার, দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে।

তিনি জানান,নদী থেকে বালু উত্তোলন করছি সরকারি জায়গা থেকে, অনুমতি নিয়ে বালু তুলছি। আমি মেশিন বন্ধ করবো না। প্রশাসনকে জানিয়ে বালু তোলা হচ্ছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপন দেবনাথ জানান, ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর স্থানীয়দের অভিযোগ প্রশাসন ব্যবস্থা না নেয়ার কারণে নদীতে ড্রেজার মেশিনের ব্যবহার বাড়ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১