বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০১৯

শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতির

আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপ্রধান এ আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এমন তথ্য জানিয়েছেন।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের পর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ছিলেন।

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার এখতিয়ার রাষ্ট্রপ্রধানের। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ তিনিই পড়াবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১