বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০১৯

বিকালে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ছবি


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ।

এদিকে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের ফলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১