বাংলাদেশের খবর

আপডেট : ২২ December ২০১৮

পথসভার মধ্যদিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন মাশরাফি

ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা নড়াইলের কালনা ঘাটে পথসভায় বক্তব্য রাখছেন ছবি: বাংলাদেশের খবর


নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পথসভার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারাভিযান শুরু করেছেন।

আজ  শনিবার বিকালে তিনি ঢাকা থেকে নড়াইলে আসার সময় নড়াইলের কুন্দসী মোড় ,লক্ষিপাশা পেট্রোল পার্ম্পের পার্শ্বে, এ্যাড়েন্দা বাসস্ট্যান্ডসহ রাস্তার পার্শ্বে কমপক্ষে ২০টি  স্থানে পথসভা করে নড়াইল শহরে প্রবেশ করেন।  সন্ধ্যায় তিনি নড়াইল আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথ সভা যোগদান করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড, সুবাস চন্দ্র বোস জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,সোহরাব হোসেন বিশ্বাস,নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, জেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ মাশরাফি ভক্তরা।

প্রিয় নেতাকে শুভেচ্ছা ও তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুপাশে হাজার হাজার নারী, পুরুষ, শিশুরা দাড়িয়ে তাকে অভিনন্দন জানায়।

মাশরাফি বিন মর্তুজা পথসভায় বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ধরে রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কাজ করেছেন,তার সারথী হয়ে আমার এলাকার জন্য কাজ করতে চাই। তাই আসুন সকলে মিলে নৌকায় ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১