বাংলাদেশের খবর

আপডেট : ২১ December ২০১৮

ভোট চুরি ঠেকাতে হবে : মির্জা ফখরুল

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংগৃহীত ছবি


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মেগা প্রকল্প থেকে চুরি, বিদ্যুৎ চুরিসহ ব্যাংক-শেয়ার বাজার লুটপাট করতে করতে বর্তমান সরকার ভোট চুরিতেও ওস্তাদ হয়ে উঠেছে। তাদের এই ভোট চুরি ঠেকাতে হবে।’ আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা স্কুল মাঠে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলছেন, ‘তারা (সরকার) বলছে, আগের রাতেই ব্যালটবক্সে ভোট ভরে রাখবে। তাই তাদের ভোট চুরি ঠেকাতে আগের রাত থেকে প্রতিটি কেন্দ্রে বিএনপির নেতা-কর্মীদের পাহারা বসাতে হবে। এবার আর কোনো ছাড় দেওয়া হবে না।’

পুলিশ, বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নির্বাচনী দায়িত্ব পালনে আছেন। চাকরিবিধি অনুযায়ী নিরপেক্ষতার সাথে এ দায়িত্ব পালনে আপনারা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আপনারা নিরপেক্ষ থাকবেন। আপনারা জনগণের পক্ষে অবস্থান নেবেন, জনগণের বিরুদ্ধে নয়।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১