বাংলাদেশের খবর

আপডেট : ১৮ December ২০১৮

বিজয়ের মাসে অন্যরকম প্রচারণা

মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সাথে প্রতিমন্ত্রী চুমকি নিজেও প্রতীকী ভাস্কর্য প্রতিনিধির পাঠানো ছবি


মহান বিজয়ের মাস উপলক্ষে অন্যরকম প্রচারণায় নেমেছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের আ’লীগ মনোনীত প্রাথী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার একটি বিজয় র‌্যালী প্রতিমন্ত্রী চুমকির নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান কয়েকটি সড়কে প্রদক্ষিণ করে। এ সময় র‌্যালীতে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সাথে প্রতিমন্ত্রী নিজেও প্রতীকী ভাস্কর্য হয়ে যান এবং স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে স্থানীয়দের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

পরে উপজেলার শহীদ ময়েজউদ্দিনের স্মৃতি স্তম্ভের সামনে স্থানীয় নেতা-কর্মীদের সাথে এক পথ সভায় বক্তব্য দেন। এছাড়াও মঙ্গলবার প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রতিমন্ত্রী চুমকি তার নির্বাচনী এলাকার পূবাইলে ৫টি ও তুমলিয়ায় ৪টি উঠান বৈঠক করেন। বিজয় র‌্যালী, পথ সভা ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১