বাংলাদেশের খবর

আপডেট : ০৬ December ২০১৮

দল ছেড়ে না যেতে এরশাদের আহ্বান

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সংগৃহীত ছবি


জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দল ছেড়ে না যেতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘কেউ দল ছেড়ে যেওনা, কেউ নিরুৎসাহিত হওনা। সবাই এমপি হতে পারে না, সবাইকে দলে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, সুদিন আমাদের আসবেই। ভালো থেকো, সবাই।’

এরশাদ আজ বৃহস্পতিবার বনানী অফিসে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মোবাইল ফোনে নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি এখন কঠিন সময় পার করছে, আমরা ভেঙে পরি নাই। আগামীতে হয়তো আরো কঠিন সময় পার করতে হবে। সেজন্য জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।’

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠানে পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য নূর-ই হাসনা লিলি চৌধুরী, সুনীল শুভ রায় ও এস এম ফয়সল চিশতী, উপদেষ্টা- এ্যাড. রেজাউল ইসলাম ভূঁঞা, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ বক্তব্য রাখেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১