বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০১৮

নাগেশ্বরীতে ইয়াবাসহ আটক ১

মানচিত্রে কুড়িগ্রাম সংগৃহীত ছবি


নাগেশ্বরীতে ১০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার এস.আই অলেশ্বর চন্দ্র শীল সঙ্গীয় ফোর্স নিয়ে রামখানা ইউনিয়নের আস্করনগর এলাকায় অভিযান চালায়। সে সময় তারা আস্করনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে ওই এলাকার ব্যাপারীটারী গ্রামের আকবর আলী ব্যাপারীর ছেলে আলম মিয়া (৩০) কে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে ১০ পিস ইয়াবা পাওয়া যায়।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্য (ওসি)র দায়িত্বে থাকা এস.আই সারওয়ার পারভেজ জানান, আটক আলম মিয়াকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১