বাংলাদেশের খবর

আপডেট : ০২ December ২০১৮

রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল

রেজা কিবরিয়া ফাইল ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে (নবীগঞ্জ-বাহুবল) গনফোরামের প্রার্থী রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ রোববার সকাল ১১টার দিকে হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ঋণ খেলাপির অভিযোগে এ মনোনয়নপত্র বাতিল করেন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল জানান, সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন এবং ঢাকা ব্যাংকের অভিযোগের পরিপ্রেক্ষিতে রেজা কিবরিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

এদিকে হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১