বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সংগৃহীত ছবি


শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ওই মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শ্রমিকরা।

এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাশ জানান, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ফকিরা গার্মেন্টসের কয়েকজন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এর জের ধরে সকালে ওই কারখানার শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

হরিদাশ আরো জানান, এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে ওই মহাসড়কে দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১