বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৮

রাণীনগরে ডিবি পুলিশের অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক

আটককৃত চার মাদক ব্যবসায়ী ছবি : বাংলাদেশের খবর


নওগাঁর রাণীনগর উপজেলা থেকে ২০০ পিস ইয়াবা এবং একটি মোটর সাইকেল ও কিছু টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল রাণীনগর উপজেলার হাসপাতাল মোড়ে অবস্থিত সোহাগ বাবুর সাউন্ড সিষ্টেমের দোকান অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা এবং একটি মোটর সাইকেল ও কিছু টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আ: জলিলের ছেলে মো: সোহাগ বাবু (৩০), একই গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে রায়হান সরদার (২৫), মো: আব্দুস সাত্তারের ছেলে মো: মানিক শেখ (২২), মৃত: মজিবর রহমানের ছেলে লিটন খান (৩২)।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো: মিজানুর রহমান বলেন, ‘সোহাগ বাবুর সাউন্ড সিষ্টেমের দোকানে দীর্ঘদিন থেকে ব্যবসার আড়ালে গোপনে মাদকের ব্যবসা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০০ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেল ও কিছু টাকাসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছ ‘।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১