আপডেট : ২৫ November ২০১৮
দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির স্থায়ী কমিটির নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মেডিসিন বিভাগে পাঠানো হয়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে রফিকুল ইসলাম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মেডিসিন বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদ বলেন, ‘তিনি পেটের সমস্যার কথা বলেছেন, এ ছাড়াও তাঁর উচ্চ রক্তচাপ রয়েছে; তাই আমরা তাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। আমাদের এখানে তার সব ধরনের চিকিৎসা দেওয়া হবে।’
ঢাকার বিশেষ জজ-৬ আদালত সম্পদের হিসাব জমা না দেওয়ার মামলায় গত মঙ্গলবার রফিকুল ইসলাম মিয়াকে তিন বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের জেল দেন। রায় ঘোষণার সময় আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তাকে গ্রেফতার করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১