বাংলাদেশের খবর

আপডেট : ১৩ November ২০১৮

আইসিবি সেকেন্ড এনআরবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বিএসইসি ভবন সংগৃহীত ছবি


আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস কিছু সংশোধনীসহ অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিট এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার বিএসইসির ৬৬৫তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

এতে বলা হয়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১১৫ কোটি টাকা।

মেয়াদি ফান্ড থেকে বেমেয়াদিতে রূপান্তরিত হওয়া এ ফান্ডটি সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১