বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০১৮

কুমিল্লায় ফাঁকা গুলি করে বিএনপির অনশন ছত্রভঙ্গ : ৬জনকে আটক

মানচিত্রে কুমিল্লা সংগৃহীত ছবি


দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদে কুমিল্লা নগরীতে জেলা ও মহানগর বিএনপি অনশন কর্মসূচি আহবান করে। নগরীর বাদুরতলা এলাকায় দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশীদের ইয়াছিনের কার্যালয়ের সামনে কর্মসূচি পালনকালে বৃহস্পতিবার এক পর্যায়ে পুলিশের সাথে নেতা-কর্মীদের বাক-বিত্লাও হয়। এ সময় পুলিশ ফাঁকা গুলি করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে ৬ নেতা-কর্মীকে আটক করে। দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচি চলাকালে পুলিশ বাধা প্রদান করে। এ সময় পুলিশ গুলিবর্ষণ করে। তারা ৬জন নেতা-কর্মীকে আটক করে।’

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, ‘কর্মসূচি পালনের নামে তারা সাধারণ জনগণের চলাচলে ব্যঘাত সৃষ্টি করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফাঁকা কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। সেখান থেকে ৬ জনকে আটক করা হয়েছে’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১