বাংলাদেশের খবর

আপডেট : ৩১ August ২০১৮

অস্ত্রসহ জেএমবি সদস্যকে আটক

দড়গা বাড়ি এলাকা থেকে আব্দুল্লাহ আল মিরাজ নামে ওই যুবককে আটক করা হয় সংগৃহীত ছবি


নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সন্দেহভাজন এক সদস্যকে অস্ত্রসহ বরিশালে আটক করার কথা জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সজীব বিষয়টি নিশ্চিত করেছেন। মেজর সজীব জানান, বৃহস্পতিবার গভীর রাতে নগরীর দড়গা বাড়ি এলাকা থেকে আব্দুল্লাহ আল মিরাজ নামে ২৫ বছর বয়সী ওই যুবককে আটক করা হয়।

আটক মিরাজ বরগুনা সদরের মনশাতলী এলাকার ইব্রাহিম খলিলের ছেলে। তাকে জেএমবি সদস্য বলা হলেও তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি র‌্যাবের পক্ষ থেকে।

মেজর সজীব বলেন, ‘মিরাজের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, ১৫টি ইলেকট্রনিক সার্কিট, একটি তাঁতাল, দুটি হেক্সো ব্লেড, ১৬টি উগ্র মতবাদের বই, একটি সিডি, একটি টেবিল ঘড়ি, একটি মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১