আপডেট : ১৫ August ২০১৮
ত্রাণমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অবৈধ সম্পদ অর্জন মামলার পুনঃশুনানির রায় ৭ অক্টোবর। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের ডিভিশন বেঞ্চে মন্ত্রীর অবৈধ সম্পদ অর্জন মামলার পুনঃশুনানি শেষে এ দিন ধার্য করা হয়। মায়ার পক্ষে শুনানি করেন আবদুল বাসেত মজুমদার ও ড. বশির আহমেদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে অংশ নেন খুরশিদ আলম খান। তিনি জানান, ২০০৭ সালের ১৩ জুন দুদকের সহকারী পরিচালক নূরুল আলম বাদী হয়ে রাজধানীর সূত্রাপুর থানায় এ মামলা করেন। মামলায় মায়ার বিরুদ্ধে ২৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত অভিযুক্ত মোফাজ্জল হোসেন চৌধুরীকে ১৩ বছর কারাদণ্ড দেন। একই সঙ্গে জরিমানাও করেন। এ রায়ের বিরুদ্ধে মন্ত্রী হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট এ আওয়ামী লীগ নেতার ১৩ বছরের কারাদণ্ড বাতিল করেন। এ আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৫ সালের ১৪ জুন মায়ার পক্ষে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করা হয়। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ মায়ার আপিলটি পুনঃশুনানিরও নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে মোফাজ্জল হোসেন চৌধুরী রিভিউ পিটিশন করলেও সেটি খারিজ হয়ে যায়। শেষ অবধি হাইকোর্টে পুনঃশুনানি হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১