আপডেট : ১২ August ২০১৮
ত্রিনিদাদে জন্মগ্রহণকারী নোবেলজয়ী ব্রিটিশ লেখক ভিএস নাইপল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। ভারতীয় বংশোদ্ভূত এই ঔপনাসিকের হাত দিয়ে বিশ্বের পাঠক পেয়েছে ৩০টির বেশি সাড়া জাগানো গ্রন্থ। যার মধ্যে ‘ইন এ ফ্রি স্টেট’, ‘এ বেন্ড ইন দা রিভার’, ‘এ হাউস ফর মিস্টার বিশ্বাস’ উল্লেখযোগ্য। তার পরিবারের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার লন্ডনে নিজের বাড়িতে চিরবিদায় নেন নন্দিত এই ঔপন্যাসিক। স্ত্রী নাদিরা নাইপল বলেন, ‘তিনি ছিলেন সব অর্জন মিলিয়ে বিরাট এক মানুষ ’। এক বিবৃতিতে তিনি বলেন, ‘নাইপল যাদের ভালোবাসতেন, যাদের সঙ্গে পার করেছেন অসাধারণ উদ্যমী আর সৃষ্টিশীল এক জীবন, তাদের সান্নিধ্যেই তার শেষ সময়টা কেটেছে’। স্যার বিদ্যাধর সূরজপ্রসাদ নাইপলের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট ত্রিনিদাদে এক ভারতীয় পরিবারে। অক্সফোর্ডে ইংরেজি সাহিত্যে পড়া নাইপল যুক্তরাজ্যে স্থায়ী হলেও ঘুরে বেড়িয়েছেন বিশ্বময়। ২০১৬ সালে ঢাকা লিট ফেস্টের উদ্বোধনেও এসেছিলেন তিনি। ১৯৭১ সালে ‘ইন এ ফ্রি স্টেট’ উপন্যাসের জন্য বুকার পান নাইপল। আর ২০০১ সালে পান সাহিত্যের নোবেল। নোবেল কমিটির প্রশংসাপত্রে নাইপলকে বর্ণনা করা হয় জোসেফ কনরাডের উত্তরসূরি হিসেবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১