বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০১৮

দাদীর সঙ্গে নাচলেন ওবামা!

দাদীর সঙ্গে বারাক ওবামা ছবি : ইন্টারনেট


দু’বছর হতে চলল প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তার। কিন্তু, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। সে কথা আরো একবার প্রমাণিত হল।

সম্প্রতি কেনিয়া সফরে গিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের আইকন নেলসন ম্যান্ডেলার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তিনি।

সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট অংশ নিয়েছিলেন আরো একটি অনুষ্ঠানে। ওবামার সৎবোন আউমা ওবামার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আউমা স্পোর্টস অ্যান্ড ভোকেশনাল রিসোর্স সেন্টার নামে একটি সংস্থা চালু করেছেন আউমা। তারই উদ্বোধনে যোগ দেন ওবামা।

আর সেখানে কেনিয়ার ঐতিহ্যবাহী সঙ্গীত অনুষ্ঠানে রীতিমতো কোমর দোলাতে দেখা যায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে। ওবামার সঙ্গে বোন আউমা এবং ৯৬ বছরের দাদীকেও অংশ নিতে দেখা যায়। আর প্রাক্তন প্রেসিডেন্টের সেই কোমর দোলানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১