আপডেট : ১৭ July ২০১৮
পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করায় আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এএফপি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবাদ জরিফ তার টুইটার বার্তায় বলেন, ‘বেআইনীভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতে বাধ্য করাই এই অভিযোগ দায়েরের উদ্দেশ্য।’
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাসমি বলেন, সোমবার অভিযোগটি তালিকাভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, মার্কিন সরকার মে মাসে ইরানের সাথে ২০১৫ সালে করা পারমাণবিক চুক্তি বাতিল ঘোষনা করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১