আপডেট : ১৪ July ২০১৮
ব্যক্তিগত সফরে স্কটল্যান্ড পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছান তিনি। তার মা জন্মসূত্রে স্কটিশ ছিলেন। তার এ সফরের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর বিবিসি। স্কটল্যান্ডের আয়ারশায়ারে টার্নবেরি গলফ রিসোর্টে তিনি অবকাশ যাপন করবেন। এর আগে তিনি ব্রিটেনে দুদিন রাষ্ট্রীয় সফর করেন। তার আগমনকে কেন্দ্র করে স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোর জর্জ স্কয়ারে জড়ো হয় হাজারো মানুষ। তারা ট্রাম্পকে ফিরে যাওয়ারও আহ্বান জানান। টার্নবেরিতে ট্রাম্প পৌঁছানোর কিছুক্ষণ পর সেখানে একটি বড় প্যারাসুট ব্যানার ওড়ানো হয় তাতে লেখা ‘ট্রাম্প : গড়পড়তার চেয়েও খারাপ’। আয়োজকদের মতে, এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে তারা একটি বার্তা দিতে চান। তা হলো ট্রাম্পের পৃথকীকরণ এবং ঘৃণার রাজনীতির বিরুদ্ধে স্কটল্যান্ডের অবস্থান স্পষ্ট করে তুলে ধরা। জর্জ স্কয়ারে প্ল্যাকার্ড হাতে ট্রাম্পবিরোধী বিক্ষোভে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। তারা ট্রাম্পকে ফিরে যাওয়ারও আহ্বান জানান। স্কটল্যান্ড সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সব সময় নিজের ভালোবাসার কথা বলে আসছেন। তিনি বহুবার স্কটল্যান্ডে গেছেন। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে এটাই তার প্রথম সফর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১