বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০২১

সাকিবের বিশ্বকাপ শেষ


টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে কঠিন পরিস্থিতিতে পড়েছে পুরো বাংলাদেশ দল। এখন আরেক দুসংবাদ।ইন্জুরির শিকার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে মোহাম্মদ সাইফউদ্দিন পিঠের ইনজুরিতে দেশে ফিরে এসেছেন। 

সাকিব চোট পান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেদিন চতুর্থ ওভার শেষে হ্যামস্ট্রিংয়ের চোটটা স্পষ্ট হয়ে ধরা দিয়েছিল। তাতে তিনি কিছুক্ষণের জন্য মাঠ ছেড়ে গিয়েছিলেন। পরে ফিরে এলেও বোলিং করছিলেন অস্বস্তি নিয়ে। এই চোটের কারণে ব্যাটিং পজিশন পরিবর্তন করে ওপেনিংয়েও নামেন সাকিব। যদিও প্রথমবার ওপেনিংয়ে নেমে ৯ রানেই ফিরতে হয়েছে।

সুপার টুয়েলভে বাংলাদেশের আরও দুটি ম্যাচ রয়েছে। ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন মাহমুদউল্লাহরা। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১