বাংলাদেশের খবর

আপডেট : ০৩ October ২০২১

মডেল পিয়াসা ২ দিনের রিমান্ডে


রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া (২১) হত্যার অভিযোগে করা মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (৩ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি শুনানি এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন পিয়াসাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোপূর্বক সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক পিয়াসাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আদালতের নির্দেশে ধর্ষণের পর হত্যার অভিযোগে গুলশান থানায় গত ৭ সেপ্টেম্বর মামলা দায়ের হয়। পরে মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১