বাংলাদেশের খবর

আপডেট : ১৫ January ২০২১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪


ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা।

এর আগে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোরে সুলাওয়েসি দ্বীপের মামুজু ও পাশের মাজিনিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের উৎস সুলাওয়েসি দ্বীপের মাজেনি শহরের ৬ কিলোমিটার (৩ দশমিক ৭৩ মাইল) উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি। যদি আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাহলে সুনামির ব্যাপারে সতর্ক করা হবে।

প্রাথমিকভাবে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছিল, ভূমিকম্পে মাজনিতে ৪ জন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এছাড়া মামুজুর আশপাশ এলাকায় এতে ৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

সংস্থাটি বলছে, ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। এর মধ্যে কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানলে হাজার হাজার আতঙ্কিত মানুষ বাড়িঘর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন।

২০১৮ সালে সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই আঘাত হানে সুনামি। এতে ১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১