আপডেট : ০৫ December ২০২০
ক্ষমতায় থাকাকালীন সময়ে বড় ধরনের ঘুষ গ্রহণের অপরাধে অস্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রী কার্ল-হেইঞ্জ গ্র্যাসারকে ৮ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র। শুক্রবার (৪ ডিসেম্বর) ভিয়েনার একটি আদালতে দোষী সাব্যস্ত হন সাবেক অর্থমন্ত্রী গ্র্যাসার। সরকারি অর্থায়নে নির্মিত নাগরিকদের জন্য অ্যাপার্টমেন্ট বেচাকেনায় ঘুষ গ্রহণ ও মিথ্যা বলায় অভিযুক্ত হন তিনি। কয়েকশ’ মানুষের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে টানা তিন বছর শুনানির পর আলোচিত এ মামলার রায় দিল ভিয়েনার আদালত। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন গ্র্যাসার এবং এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছে তিনি। ২০০৪ সালে অস্ট্রিয়া সরকার নাগরিকদের জন্য ৬০ হাজার অ্যাপার্টমেন্ট নির্মাণ করে। একজন বিনিয়োগকারীকে সরকারের গোপন তথ্য সরবরাহ করেছিলেন অস্ট্রিয়ার সাবেক এই মন্ত্রী। আদালত জানায়, গ্র্যাসার ৯ মিলিয়ন ইউরো (৮ দশমিক ১ মিলিয়ন পাউন্ড) বেশি কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। তিনটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ টাকা গ্রহণ করা হয়। এ মামলায় মোট ১৪ জনকে আসামি করা হয়। অর্থপাচার, মিথ্যা বলা এবং জালিয়াতির অভিযোগ আনা হয় তাদের প্রত্যেকের বিরুদ্ধে। প্রসঙ্গত, কার্ল-হেইঞ্জ গ্র্যাসার ২০০০ সালে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ অর্থমন্ত্রী নির্বাচিত হন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১