বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০২০

সংবাদ প্রকাশের পর ছয় ড্রেজার ধ্বংস


দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর ৬টি ড্রেজার ধ্বংস করেছে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন। 

আজ শনিবার বিকেলে ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৬টি ড্রেজার ধ্বংস করেন মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী রাজীব মাহমুদ মিঠুন।

সদর থানা পুলিশের সহযোগিতা এ সময় ড্রেজার মেশিন ও প্রায় ৩ কিলোমিটার পাইপ ধ্বংস  করা হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন,নদীতে অবৈধভাবে ড্রেজার চালানোর কোন সুযোগ নেই যদি কেউ ড্রেজার বসিয়ে বালু ব্যবসায় করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১