বাংলাদেশের খবর

আপডেট : ২২ November ২০২০

বনানীর টিঅ্যান্ডটি কলোনীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট


রাজধানীর বনানীর টিএন্ডটি কলোনিতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

আজ রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। এখন পর্যন্ত কোনো আহত বা নিহতের খবরও পাওয়া যায় নি। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, দুপুর তিনটার দিকে আগুন লাগে। প্রথমে ফায়ারসার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে। পরে তাদের সাথে যোগ দেয় আরো দুইটি ইউনিট। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১