বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০২০

মক্কায় মসজিদুল হারামে গাড়ি দুর্ঘটনা


সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে মসজিদুল হারামে গাড়ি দুর্ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড় ১০টায় এই দুর্ঘটনা ঘটে। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

হারামাইন শরিফাইনের সংবাদে বলা হয়েছে, একটি (হুন্দাই এলেন্টরা কার) গাড়ি মসজিদ আল হারামের বাহির থেকে বেশ কিছু অস্থায়ী ব্যারিকেড ভেঙে হারামের ৮৯নং বাদশাহ ফাহাদ ফটকে দ্রুত গতিতে ধাক্কা খায়। নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিক গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়।

দুর্ঘটনার বিষয়ে মক্কা মোক্কাররমা প্রদেশের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র সুলতান আল দোসরী প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, গাড়ির চালককে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আটক করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তিনি সৌদি নাগরিক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১